2nd Convocation of BUTEX
Bangladesh University of Textiles is arraning it's 2nd convocation. This convocation is expected to be an inspirational and unforgettable event. It will provide a venue for students to come together with their loved ones, close friends, teachers, and administrators from the university to celebrate their achievements, diligence, and hard work. Distinguished guest speakers are expected to participate with their inspiring speeches and insightful advice during the convocation event. Prominent academics, accomplished alumni, business executives, and other significant people who might encourage the graduating students in their future pursuits may be among these speakers.
বুটেক্স এর ২য় কনভোকেশন ২০২৭ এর রেজিস্ট্রেশন পদ্ধতি
রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত ব্যাচসমূহঃ
ডিগ্রী | ব্যাচ |
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | বুটেক্সঃ ৪৫তম থেকে ৪৭তম অধিভুক্ত কলেজঃ ৬ষ্ঠ থেকে ৯ম এবং NTEC & TTEC এর ২য় থেকে ৪র্থ |
এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | ৯ম এবং ১০ম |
১২ ফেব্রুয়ারি ২০২৪-এর পর বিএসসি, এমএসসি ও এমবিএ প্রোগ্রামের বিভিন্ন ব্যাচ এর প্রকাশিত ফলাফল অনুযায়ী গ্র্যাজুয়েটগণ | |
রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ
রেজিস্ট্রেশনের জন্য আপনার সাম্প্রতিক ফটোগ্রাফের স্ক্যান কপি (600x600 পিক্সেল) এবং মূল সার্টিফিকেট নম্বর (যদি ইতিমধ্যেই গ্রহণ করে থাকেন) প্রয়োজন হবে।
ধাপ ১: রেজিস্ট্রেশন ফর্মে আপনার স্টুডেন্ট আইডি চেক করুন। (স্টুডেন্ট আইডিতে কোন হাইফেন থাকবে না)
ধাপ ২: সঠিক তথ্য দিয়ে ধাপগুলো যথাযথভাবে পূরণ করুন। আপনার মূল সার্টিফিকেট (যদি ইতিমধ্যেই গ্রহণ করে থাকেন) এর নম্বর শুরুতে কোন 0 (শূন্য) ছাড়া পূরণ করুন।
ধাপ ৩: আপনার নামের সঠিকতা যাচাই করুন। নাম সঠিক থাকলে পরবর্তী ধাপে অগ্রসর হোন। যদি নামের বানান ভুল থাকে তবে এসএসসি সনদ অনুযায়ী সঠিক নাম (বড় অক্ষরে) লিখুন এসএসসি সনদ এর কপি আপলোড করুন।
ধাপ ৪: সিস্টেম আপনার সার্টিফিকেট নির্বাচনের উপর ভিত্তি করে কনভোকেশনে অংশগ্রহণের মোট ফি দেখাবে (ফরমের মূল্যসহ কনভোকেশন ফি: ৩০০০ টাকা + গাউন ফি: ১৫০০ টাকা + নির্বাচিত সার্টিফিকেট ফি: প্রতিটি ৫০০ টাকা)। আপনি যদি ইতিমধ্যেই কোন মূল সার্টিফিকেট গ্রহণ করে থাকেন, তবে গাউন এবং অন্যান্য ফি হিসেবে আপনাকে শুধুমাত্র ১৯৮৫ টাকা অনলাইনে জমা দিতে হবে।
ধাপ ৫: সফল অনলাইন পেমেন্টের পরে সিস্টেম থেকে আপনার কনভোকেশন রেজিস্ট্রেশন কার্ড এবং পেমেন্ট রশীদ ডাউনলোড করতে হবে। অনুগ্রহ করে রেজিস্ট্রেশন কার্ড ও পেমেন্ট রশীদ প্রিন্ট করুন এবং নিরাপদ স্থানে রাখুন। কনভোকেশনের দিন ইহা সাথে নিয়ে আসতে হবে।
এখানে ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করুন
বিশেষ দ্রস্টব্যঃ
যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে -
ক) কনভোকেশনের দিনে মূল সনদপত্র পাওয়ার জন্য সাময়িক সনদপত্র (যদি ইতিমধ্যেই গ্রহণ করে থাকেন)।
খ) কনভোকেশনের রেজিস্ট্রেশন কার্ডের রঙিন হার্ডকপি।
গ) কনভোকেশন রেজিস্ট্রেশন ফি হিসেবে অনলাইনে প্রদত্ত পেমেন্ট রশীদের রঙিন হার্ডকপি।
যোগাযোগঃ
বুটেক্স এর জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় (ফোন: +880 1943-316191)
| অধিভুক্ত কলেজসমূহের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় (ফোন: +880 1619-278303)
|
শুধুমাত্র অফিস সময়।

